শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার রায়পুর পারের ঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় হঠাৎ ঝড়ো বাতাস, ভারী বর্ষণ ও বজ্রপাত শুরু হয়। নিহত শিশু রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে রায়পুর পারের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. মাহাবুব আলম বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কিশোরগঞ্জে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ২
  • যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
  • মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা, স্ত্রী গ্রেপ্তার
  • ঝাউডাঙ্গা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘নবীন বরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত।
  • নারায়ণগঞ্জের মেঘনায় ট্রলারডুবি: নারীর মৃত্যু, একই পরিবারের ৪ জন নিখোঁজ
  • গাজীপুরে রেললাইন থেকে ২ জনের মরদেহ উদ্ধার
  • রড তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ শ্রমিকের
  • Copy link
    URL has been copied successfully!