সাতক্ষীরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে বাড়ির পাশে পুকুরে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)। ইকবাল তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
কালিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা মসজিদে গেলে আব্দুল্লাহ ও ইকবাল বাড়ির পাশের আবু বক্কর শেখের পুকুরের কাছে খেলতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে যায়।
স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগম শিশু দুটিকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে ২ শিশুকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পর্কিত সংবাদ
ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
ঢাকার ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে সিএনজিচালক এবং এক নারীবিস্তারিত…
লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিবিস্তারিত…
