রেসিপি: সকাল-সন্ধ্যায় হয়ে যাক ধোঁয়া ওঠা ভাপা পিঠা

শীত মৌসুম মানেই ভাপা পিঠার আয়োজন। আর এসময় কুয়াশার চাদরে ঢাকা সকাল কিংবা সন্ধ্যায় ধোঁয়া ওঠা ভাপা পিঠা থাকলে আর কিছুই চাই না। এখন শহরের বিভিন্ন স্থানে পাওয়া যায় ভাপা পিঠা।

তবে অনেকেই বাইরের খাবার খেতে চান না। আর তাই ঘরে শীতের পিঠার আয়োজনে ভাপা পিঠা বানাতে চাইলে জেনে নিন সহজ রেসিপিটি-

উপকরণ

১. চালের গুঁড়া ২ কাপ
২. খেজুরের গুড় পরিমাণমতো ও
৩. নারকেল পরিমাণমতো।
৪. স্বাদ মতো লবণ

প্রণালী

প্রথমে চালের গুরা চালুনিতে করে চেলে নিতে হবে। এরপর চালের গুঁড়ার সঙ্গে পানি ছিটিয়ে, লবণ দিয়ে হালকা ভাবে মেখে নিন। খেয়াল রাখবেন যেন দলা না বাঁধে।

এখন হাঁড়িতে পানি দিন, হাঁড়ি ওপর ছিদ্রযুক্ত ঢাকনিটি রেখে চুলায় বসিয়ে দিন, চুলাটি খুব অল্প আচে রাখুন, ঢাকনির পাশে ছিদ্র থাকলে তা আটার খামির দিয়ে বন্ধ করে দিন। ছোট বাটিতে মাখানো চালের গুঁড়া নিয়ে তার মাঝখানে পরিমাণমতো গুড় দিন।

এরপর ওপরে অল্প চালের গুঁড়া দিয়ে পাতলা কাপড়ে দিয়ে বাটির মুখ ঢেকে ছিদ্রযুক্ত ঢাকনির ওপর বাটি উল্টে তা সরিয়ে নিন। ২ থেকে ৩ মিনিট অপেক্ষা করুন। তারপর পিঠাটিতে নারিকেলের গুঁড়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মাইগ্রেনের ব্যথা বাড়ায় পরিচিত ৩ সবজি, বলছে গবেষণা
  • শীতে লবঙ্গ চা খাওয়ার উপকারিতা
  • লিভার ভালো থাকে ‘ছোট্ট এই অভ্যাসে’, মানেন না অনেকেই
  • পেয়ারা খাওয়ার সঠিক সময় কোনটি?
  • স্মৃতিশক্তি ভালো রাখবে প্রতিদিনের এই ৭ অভ্যাস
  • যেসব খাবারে বাড়তে পারে থাইরয়েডের সমস্যা
  • ইলিশে মেলে যেসব উপকারিতা
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই ৫ সবজি
  • Copy link
    URL has been copied successfully!