সন্ধ্যায় ছাত্রাবাসে আগুন, সকালে মিলল ‘পোকায় ধরা’ কঙ্কাল

আগুন লাগে সন্ধ্যায়। ফায়ার সার্ভিস আগুন নিভিয়েও ফেলে। আগুনে কারো মৃত্যু না হলেও বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে মিলেছে কঙ্কাল। ফায়ার সার্ভিস বলছে- সকালে যে কঙ্কালটি পাওয়া গেছে, সেটি আগুনে পোড়া নয়, পোকায় ধরা ছিল।

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ছাত্রাবাসে আগুন লাগে। আগুনে ছাত্রাবাসটি পুড়ে যায়। আগুন লাগার পর প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে নিকলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করে। তবে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে একটি কঙ্কাল পাওয়া যায়।

স্থানীয়রা বলছেন, বুধবার সন্ধ্যায় আগুন নেভানোর সময় হতাহতের কোনো ঘটনা জানা যায়নি। কিন্তু আজ সকালে কঙ্কাল পাওয়ায় বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।

এ ব্যাপারে নিকলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুস্তম আলী জানান, আগুন নেভানোর সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি৷ কারো লাশও পাওয়া যায়নি। সকালে যে কঙ্কালটি পাওয়া গেছে, সেটি আগুনে পোড়া নয়, পোকায় ধরা ছিল। বিভ্রান্তি ছড়ানোর জন্য কেউ অন্য কোনো স্থান থেকে কঙ্কাল এনে এখানে ফেলে রেখেছে বলে ধারণা করছেন তিনি।

এদিকে, দামপাড়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ফেরদৌস মিয়া কঙ্কালটি দেখে তার মায়ের বলে দাবি করেন। তিনি জানান, তার মা গত ৭ দিন যাবৎ নিখোঁজ। আশপাশের এলাকায় খুঁজলেও থানায় এ ব্যাপারে কোনো জিডি করেননি।

নিকলী থানার ওসি কাজী আরিফ বলেন, কঙ্কালের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মায়ের কঙ্কাল দাবি করা ফেরদৌস ও কঙ্কালের ডিএনএ পরীক্ষার জন্য আগামীকাল শুক্রবার ঢাকায় পাঠানো হবে। কঙ্কালটি বর্তমানে নিকলী থানায় রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আল্লাহ ধনীদের সম্পদের উপর বিত্তহীনদের অধিকার দিয়েছেন -মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • কলারোয়ায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভাই; গ্রেফতার ৪
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
  • সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
  • Copy link
    URL has been copied successfully!