লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা বেতলা বাশঘাটা লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ করেছে । গতকাল মঙ্গলবার সন্ধার পরে দুজন পুলিশ সিরিয়াল বিহীন বিভিন্ন মটর সাইকেল প্রবেশ করিয়ে ট্যাঙ্কি ফুল করে তেল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাযায়, সিভিল ড্রেজে একজন পুলিশ এবং হাফ জ্যাকেট পরিহিত একজন পুলিশ সিরিয়ালের বিপরীত দিক হতে একাধিক মটর সাইকেল প্রবেশ করিয়ে লাইনে থাকা মটর সাইকেল ওয়ালাদের তেল এবং কাগজপত্র দেখার কৌশলে বিভিন্নভাবে হয়রানি করে তাদের দেরি করিয়ে সিরিয়াল বিহীন মটর সাইকেল প্রবেশ করিয়ে ট্যাঙ্কি ফুল করে তেল নিয়ে পাঠিয়ে দিচ্ছে।
সিরিয়ালে তেল নিতে আসাদের ৩০০ টাকার তেল দিলেও সিরিয়াল বিহীন মটর সাইকেলে পাঁচশত সাতশত এমনকি এগারো বারো শত টাকার তেল নিতে দেখা গেছে । একটা মটর সাইকেলে কেন একহাজার টাকার বেশি তেল দেওয়া হলো এ সম্পর্কে জানতে চাওয়া হলে তারা বলে কোম্পানির গাড়ি। এর পরে আরো কিছু মটর সাইকেলে অনুরূপভাবে তেল নিতে দেখা যায়। এসময় ঐ পুলিশদের নাম পরিচয় এবং দায়ত্বি সম্পর্কে জানতে চাওয়া হলে তারা পরিচয় না দিয়ে বলে আপনার বাড়ি কোথায়, গাড়ি কোথায়, আপনার সব কাগজপত্র ঠিক আছে তো এভাবে থ্রেট করে।
ভুক্তভোগি ফোনে বিষয়টি কাউকে জানিয়ে এখানে আসার কথা বলেছে এমনটা জানতে পেরে তারা দ্রুত স্থান ত্যাগ করে। পাম্পে দায়িত্বরত বিভিন্ন কর্মকর্তাদের কাছে পুলিশদের নাম জানতে চাওয়া হলে তারা কেউ নাম বলতে পারেনি। পুলিশদের দৃশ্যমান আইডিকার্ড বা নাম কিছুই না থাকায় জনগন অভিযোগ করছে পুলিশ পরিচয়ে কিছু অসাধু ব্যক্তি পাম্পের কর্মকর্তাদের সহযোগিতায় খোলা বাজারে বেশি দামে তেল বিক্রি করছে। তানাহলে তেল খোলাবাজারে যাচ্ছে কিভাবে এবং তারা পাচ্ছে কিভাবে। জনগনের দাবি যদি কোন সরকারি গাড়িতে তেল নেওয়ার প্রয়োজন পড়ে তারা যদি সংশ্লিষ্ট অফিসের প্রধানের থেকে লিখিত আনে তাহলে পাচার রোধ অনেকখানি সম্ভব হবে।
প্রত্যক্ষদর্শীদের দাবি সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে এই দুই পুলিশকে সনাক্ত করে তারা সত্যিকারের পুলিশ কিনা সে সময় তাদের দায়িত্ব ছিল কিনা এবং উক্ত সময়ে সিরিয়াল বিহীন যে সমস্ত গাড়িতে তিনশত টাকার অধিক তেল নিয়েছে এগুলো তেল পাচারের সাথে জড়িত কিনা সেগুলো তদন্ত করার জোর দাবি জানিয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু
  • সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ভোমরা চেকপোস্টে বিজিবির অভিযানে ২১৬ ডায়মন্ডের নাকফুল জব্দ, আটক ২
  • সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
  • ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন
  • নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৩
  • নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!