ভারত চ্যাম্পিয়ন, সাফ শিরোপা হারাল বাংলাদেশ

আজ ভুটানের সঙ্গে ড্র করে সাফ অ-১৭ নারী টুর্নামেন্টের শিরোপা স্বপ্ন থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সন্ধ্যায় টুর্নামেন্টের আরেক ম্যাচে ভারত ৫ -০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব ১৭ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সাফের শিরোপা জেতার স্বপ্নের সমাপ্তি ঘটেছে বাংলাদেশের।

পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ভারত। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও ভারত ২ পয়েন্ট এগিয়ে থাকবে। চার দলের টুর্নামেন্টে অন্য দুই দল নেপাল ৩ ও ভুটান এক পয়েন্ট পেয়েছে। আগামী পরশু বাংলাদেশ-ভারত ম্যাচ এখন শুধুই নিয়মরক্ষার।

ঢাকায় অনুষ্ঠিত সাফ অ-২০ নারী টুর্নামেন্টে ভারত খেলেনি। ঐ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়। ভুটানে অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে ছিল। আজ ভুটানের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার আশা দুরাশায় পরিণত হয়।

আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচের পর কোচ সংবাদ সম্মেলনে কথা বলেন। বাফুফে অবশ্য অন্য পদ্ধতিতে চলছে। ম্যাচ জয়ের পর মিডিয়া বিভাগ কোচ খেলোয়াড়দের মন্তব্য প্রেরণ করলেও হারের পর খোঁজ থাকে না। লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারের পর বাটলারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে সাফ পর্যায়ে বাংলাদেশ ভুটানের বিপক্ষে প্রথম পয়েন্ট হারিয়েছে। এই ম্যাচ ড্রয়ের পর কোচের কোনো প্রতিক্রিয়া দেয়নি বাফুফে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
  • Copy link
    URL has been copied successfully!