রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলারের কাছাকাছি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩০ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৩৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০.৮৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫ হাজার ৮২৭ মিলিয়ন ডলার বা ২৫.৮২ বিলিয়ন ডলার।

এর আগে ১০ আগস্ট পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ছিল ৩০.২৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫.৩২ বিলিয়ন ডলার।

গত ৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৪.৯৮ বিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। দেশের মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের মতে, রফতানি আয় ও রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় রিজার্ভে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • স্বর্ণের দাম বেড়ে ভরি ২ লাখ ১৭ হাজার ছাড়াল
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
  • আসছে ৫০০ টাকার নতুন নোট
  • বাড়ল জ্বালানি তেলের দাম
  • দেশের বাজারে কোন স্বর্ণ কী দামে বিক্রি হচ্ছে
  • গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ
  • শান্তি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি, ভূখণ্ড না ছাড়ার শর্ত
  • এবার দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
  • Copy link
    URL has been copied successfully!