জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

জুলাই অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সোমাবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার।

তিনি বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন অনুসন্ধান কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল ইসলাম।

প্রতিবেদনে অনেক সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধেও হামলা জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। অপরাধের মাত্রা বিবেচনায় তাদের একাডেমিক সনদ বাতিলের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ
  • ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল, সময়সূচি প্রকাশ
  • ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা
  • জকসুর ২৮ কেন্দ্রের ফল প্রকাশ: শীর্ষ ৩ পদে এগিয়ে শিবির
  • খুবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ
  • Copy link
    URL has been copied successfully!