ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তি আবেদনের তারিখ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইনস্টিটিউটগুলোতে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি থেকে প্রযুক্তি ইউনিটের অধীনে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার (১১ জানুয়ারি) ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা আগামী ৪ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ পরীক্ষা গ্রহণ করা হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।
সম্পর্কিত সংবাদ
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলার উদ্বোধন
রাজধানীর মধ্য বাড্ডায় জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আজ থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা ২০২৬।বিস্তারিত…
ইবিতে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহ শীর্ষক এম.ফিল সেমিনার অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি :: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ‘ইসলামে অবাধ তথ্য প্রবাহবিস্তারিত…
