লালমনিরহাটে মার্কেটে আগুন

লালমনিরহাট সদর উপজেলার শিমুলতলা এলাকায় হাজী শামসুজ্জামান মার্কেটে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার দুপুরে ওই মার্কেটে বৈদ্যুতিক তার ছিঁড়ে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। তবে, প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে হঠাৎই বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি দোকানে আগুন লাগে। পরে মুহূর্তে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে সদর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • আল্লাহ ধনীদের সম্পদের উপর বিত্তহীনদের অধিকার দিয়েছেন -মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
  • কলারোয়ায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভাই; গ্রেফতার ৪
  • নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু
  • পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
  • কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
  • কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
  • হবিগঞ্জে মহাসড়কে বাস উল্টে নিহত ১
  • সাতক্ষীরায় জামায়াতের ৪টি আসনেই জয়ী দাঁড়িপাল্লা
  • Copy link
    URL has been copied successfully!