ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান

সামরিক মহড়া থেকে ফেরার সময় ভারত মহাসাগরে ইরানের অন্যতম নতুন যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনার’ ওপর মার্কিন সাবমেরিনের হামলা ও ১০৪ জন নাবিক হত্যার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।

শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল হাতামি বলেন, ‘আইআরআইএস দেনা-এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরে আসছিল। সরাসরি যুদ্ধে জড়িত না থাকা সত্ত্বেও সে সময় সম্পূর্ণ বিনা উসকানিতে জাহাজটিতে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করা হয়। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আইআরআইএস ডেনা-এর নাম এবং নিহত ক্রুদের আত্মত্যাগ ইরানের নৌবাহিনীর ইতিহাসে সাহস এবং নিষ্ঠার প্রতীক হয়ে থাকবে। ইরানের প্রতিরক্ষা বাহিনী দেশের সমুদ্রসীমা রক্ষায় এবং নৌবাহিনীর শক্তিবৃদ্ধি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রসঙ্গত, গত ১৮ থেকে ২৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরে অনুষ্ঠিত ভারতের আয়োজিত বার্ষিক নৌ মহড়ায় ‘মিলান ২০২৬’-এ অংশ নিয়েছিল ইরানের বেশ কিছু যুদ্ধজাহাজ। তবে মহড়া শেষে ইরানে ফেরার আগেই যুদ্ধ শুরু হয়ে যায়। এর মধ্যেই পূর্ব ভারতের একটি বন্দর থেকে ইরানের দিকে যাত্রা করা ‘আইআরআইএস ডেনা’তে হামলা চালায় একটি মার্কিন সাবমেরিন। এতে কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছেন। এ ছাড়াও ৩২ জনকে জীবিত উদ্ধার করে লঙ্কান নৌবাহিনী।

এদিকে যুদ্ধজাহাজটি ভারতের আমন্ত্রণেই এই অঞ্চলে এসেছিল, তবে মোদি সরকার তাদের উপকূলে আমন্ত্রিত একটি জাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানায়নি, যা ব্যাপক সমালোচনা জন্ম দেয়।

তবে শুক্রবার ভারত সরকার বলেছে, আইআরআইএস ডেনার সঙ্গে নৌ মহড়ায় অংশগ্রহণকারী ‘আইআরআইএস লাভান’ নামে একটি ইরানি যুদ্ধজাহাজকে আশ্রয় দিয়েছে।

সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি, যেদিন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশটিতে তাদের হামলা চালিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করেছিল সেদিনই আইআরআইএস লাভান উভচর কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সাহায্যের জন্য ভারতের সাথে যোগাযোগ করেছিল।

একদিন পরে ১ মার্চ তাদের অনুরোধ অনুমোদিত হয় এবং গত বুধবার জাহাজটি ভারতের দক্ষিণ উপকূলীয় রাজ্য কেরালার কোচিতে নোঙর করে, যেদিন আইআরআইএস ডেনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র।
সূত্র: আলজাজিরা

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা খামেনি
  • ২৭৪ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি পাকিস্তানের
  • বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
  • Copy link
    URL has been copied successfully!