নেত্রকোণায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

নেত্রকোণার খালিয়াজুরী ও দুর্গাপুর উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে দুই উপজেলায় উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খালিয়াজুরী উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে সুদিন সরকার (৪৩) তিনি পেশায় একজন কৃষক ছিলেন। অপরজন হলেন দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আকাশ মিয়া (২৫)। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়াজুরী উপজেলার নলসিটি হাওরে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন সুদিন সরকার। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। আশপাশের কৃষকরা উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, দুর্গাপুর উপজেলার আলমপুর গ্রামের রাজমিস্ত্রী আকাশ মিয়া কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হলে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন ধানখেতের পাশে তাকে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম রায়হান সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হই তিনি মারা গিয়েছেন। তার শরীরে বজ্রপাতে আঘাতের লক্ষণ পাওয়া রয়েছে।

নেত্রকোনা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুখময় সরকার জানিয়েছেন, বজ্রপাতে নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে শুকনো খাবার দেওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মোংলায় একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন
  • কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
  • নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
  • সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২
  • Copy link
    URL has been copied successfully!