নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন

নওগাঁর আত্রাইয়ে হোলি উৎসবে মদপান করে নাইম ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, মদপানে অসুস্থ হয়েছেন আরও তিন যুবক। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম ডুবাই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গুরুতর অসুস্থরা হলেন, ওই গ্রামের প্রনব কুমারের ছেলে পিসাস কুমার (২৩), সুনিলের ছেলে লিখন (২০) এবং বিকাশ চন্দ্রের ছেলে মিলন চন্দ্র (২৬)। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দুদের হোলি উৎসব পালন উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে নাইমসহ ওই গ্রামের আরও তিন যুবক স্পিরিটের বোতলে মদপান করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে স্থানীয় লোকজন আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে নাইম ইসলাম মারা যান।

আত্রাই থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মদপানে অসুস্থ অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছে এবং নাইম নামে একজন মারা গেছে, এমনটি শুনেছি। এ বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মোংলায় একই পরিবারের ৯ জনের দাফন সম্পন্ন
  • নেত্রকোণায় বজ্রপাতে দুইজনের মৃত্যু
  • বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩
  • কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • খুলনায় সেপটিক ট্যাংক থেকে ২২ দিনের শিশুর মরদেহ উদ্ধার
  • নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু
  • সাতক্ষীরায় গরুবোঝাই ভ্যান খাদে পড়ে নিহত ২
  • Copy link
    URL has been copied successfully!