যশোরে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত

যশোরের কেশবপুরে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে দুই চালকই নিহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে যশোর-চুকনগর সড়কের উপজেলার মধ্যকুল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের বাসিন্দা মোটরসাইকেলচালক ওয়াস কুরুনী (৩৫) ও একই গ্রামের বাসিন্দা ভ্যানচালক কুবাদ আলী (৬৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে কেশবপুর উপজেলার মধ্যকুল মান্দারতলা থেকে ঘের ব্যবসায়ী ওয়াস কুরুনী মোটরসাইকেলযোগে কেশবপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে কুবাদ আলীর ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তারা দুজনেই মারাত্মক আহত হন। উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখদেব রায় জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথেই তাদের মৃত্যু হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • Copy link
    URL has been copied successfully!