বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবস উপলক্ষে অভিনন্দন জানিয়ে একটি বার্তা দিয়েছেন। আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের এই বিশেষ দিনটি উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক প্রেস বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে একটি উজ্জ্বল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে সমর্থন জানাতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধিতে সহযোগিতা বজায় রাখতে যুক্তরাষ্ট্র আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন এমন এক সময় হয়েছে, যখন অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচন প্রস্তুতির দিকে নিয়ে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের ভবিষ্যতের পথ বেছে নিতে পারবেন।

রুবিও বলেন, বাংলাদেশের এই বিশেষ দিনে, তিনি বাংলাদেশি জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন এবং দুই দেশের মধ্যে নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • Copy link
    URL has been copied successfully!