ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

এসএম আব্দুল্লাহ :: সাতক্ষীরা সদর উপজেলাধীন ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

এডহক কমিটির সভাপতি হিসাবে অধ্যক্ষ খলিলুর রহমান বোর্ড কতৃর্ক মনোনীত, জেলা শিক্ষা কর্মকর্তা কতৃর্ক মনোনীত সাধারন শিক্ষক সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃর্ক মনোনীত অভিভাবক সদস্য রফিকুল ইসলামও পদাধিকার সূত্রে সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম যাহা যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান এর নির্দেশে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান তা অনুমোদন করেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত এই আদেশ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে গত ০৩/১২/২০২৪ ইং তারিখে ৩৭.১১.৪০৪১.৪৪১.০০.০০১.২০.৩৪ স্মারক নম্বরে অনুমতি জারি করা হয়।

এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া, এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • Copy link
    URL has been copied successfully!