‘বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের সুযোগ নেই’

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেছেন, বিচারের আগে সন্ত্রাসীদের পুনর্বাসনের কোনও সুযোগ নেই। ছাত্র-জনতার আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান নেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন

সোমবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানকে ঘিরে হামলাকারীদের বিরুদ্ধে সারাদেশে ভুক্তভোগীদের মামলা করার আহ্বানও জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

এদিন আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, ছাত্র রাজনীতি নয়, প্রয়োজন রাজনৈতিক সচেতনতা। ক্যাডারভিত্তিক বাহিনী বানানো, নির্যাতন-নিপীড়ন, লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছি। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাতেই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই সম্ভব হয়েছে। ছাত্রদের মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকলে পথ হারাবে না বাংলাদেশ।

প্রসঙ্গত, সোমবার সচিবালয়ে এক আয়োজনে নতুন মুখ নিয়ে আওয়ামী লীগকে দল গোছাতে পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তার বক্তব্যের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
  • বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • ১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ফল ঘোষণার আগেই ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে: গোলাম পরওয়ার
  • ‘ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে’
  • Copy link
    URL has been copied successfully!