Wednesday, February 25th, 2026
সিংহাসন ফিরে পেলেন রাজা
চলমান আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সে বদলে গেছে টি-টোয়েন্টি ক্রিকেটারদের আন্তর্জাতিক র্যাঙ্কিং। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত হালনাগাদ তালিকায় আবারও শীর্ষ অলরাউন্ডারের জায়গা ফিরে পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। বিশ্বকাপের সুপার এইট পর্বে জিম্বাবুয়ের জায়গা করে নেওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজা। গত সপ্তাহে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৫ রান এবং মুম্বাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ রানের ইনিংস তাকে র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছে। এর ফলে পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে রাজা ও সাইমের মধ্যে কয়েক দফা অদলবদল হয়েছে। তবে নতুন তালিকায় তাদেরবিস্তারিত…
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়। জানা গেছে, মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে এ বছর বৃত্তি প্রদান করা হবে। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। বোর্ডভিত্তিক আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়েও ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তির জন্য নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে। অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা যাবে। অনলাইনে ফলাফল দেখার উপায়- প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) প্রবেশ করতে হবে।বিস্তারিত…
