Monday, February 23rd, 2026
খুব দ্রুত পুলিশে ২৭০১ কনস্টেবল নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলো আমরা আবারও ভেরিফাই করবো। সেগুলো যথাযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা আমরা সেটা খতিয়ে দেখবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব। লাইসেন্স যারা পেয়েছে তারাবিস্তারিত…
আল্লাহ ধনীদের সম্পদের উপর বিত্তহীনদের অধিকার দিয়েছেন -মুহাদ্দিস আব্দুল খালেক এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে এবং যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তখন রাষ্ট্রের কাছে এই যাকাত আদায় ও বণ্টনের দায়িত্ব ন্যস্ত হবে। তখন যাকাত ব্যবস্থাপনা সরকার-ই সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং পাওনাদাররা যথাযথভাবে এই যাকাত থেকে তাদের প্রাপ্য বুঝে পাবেন। যাদের সম্পদে নিসাব পরিমাণ আছে, তাদের প্রত্যেককে নিজ সম্পদের হিসাব থেকে যাকাত আদায় করতে হবে। তিনি রমজানের শুরুতেই অন্যতম ফরজ বিধান যাকাত ও ওশর আদায়ের মাধ্যমে সবাইকে ইবাদত বন্দিগীতে মনোযোগী হওয়ারবিস্তারিত…
আবারও গ্রেপ্তার সংগীতশিল্পী নোবেল
বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। সমকলকে এ তথ্য নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন। তিনি বলেন, ‘পুরনো একটি মামলায় আদালত থেকে নোবেলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ডেমরা থানা পুলিশকে এ বিষয়ে অবহিত করলে থানা পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’ জানা গেছে, ভুক্তভোগী এক তরুণীকে বিয়ের কথা বলে নিজস্ব স্টুডিওতে একদিন আটকে রাখেন নোবেল। এ সময় জোরপূর্বক ভুক্তভোগীর আপত্তিকর ছবি ওবিস্তারিত…
কলারোয়ায় সংঘর্ষে প্রাণ গেল যুবকের, হাসপাতালে ভাই; গ্রেফতার ৪
কলারোয়া ব্যুরো :: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ইব্রাহিম হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় ভাই রুহুল আমিন (৩০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। গ্রাম্যভাবে সমাধানের উদ্যোগ হিসেবে খামারের একপাশে পর্দা টানানো হয়েছিল। সোমবার সেই পর্দা সরানো নিয়ে কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফুল ইসলাম ওরফে আরিফবিস্তারিত…
জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুভূতি জানালেন আলপি
বাংলাদেশ নারী ফুটবলে এখন আলোচিত নাম আলপি আক্তার। সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। নারী ফুটবল লিগেও তিনি সবচেয়ে বেশি গোল করেছেন। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার আলপি আক্তারকে জাতীয় দলে নিয়েছেন। ১৪ ফেব্রুয়ারী থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। এক সপ্তাহের বেশি সময় অনুশীলন হলেও আলপির প্রতিক্রিয়া পায়নি মিডিয়া। আজ সিডনি থেকে বাফুফে আলপির ভিডিও বার্তা পাঠিয়েছে। সেখানে তিনি বলেন, ‘প্রথমেই বলতে চাই আলহামদুলিল্লাহ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করা, ন্যাশনাল টিমে খেলা। তো সেই ইচ্ছাটাবিস্তারিত…
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে পড়ে এক অজ্ঞাত পরিচয় নারীর (২৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঘোড়াশাল পুরনো রেলসেতুতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশন সংলগ্ন পুরনো সেতু দিয়ে ওই নারী পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি আন্তঃনগর ট্রেনের ধাক্কায় তিনি শীতলক্ষ্যা নদীতে পড়ে যান। এতে মাথায় ও মুখে গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ নদী থেকে তীরে নিয়ে আসে। খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জবিস্তারিত…
