Sunday, February 22nd, 2026
১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া অন্তবর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে। শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ হবে। এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ–সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে মতে সংসদ অধিবেশন আহ্বান করবেন, প্রধানমন্ত্রী পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ মার্চ।
ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার
সৌদি আরবে দুই বছর খেলার অভিজ্ঞতার পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার ক্যাথেলেন সুজা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ২৯ বছর বয়সী এই ডিফেন্ডার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া ভিডিওতে ক্যাথেলেন বলেন, ছোট ছোট পদক্ষেপে আমি সঠিক পথ খুঁজছি। পরিবর্তন চাইছি এবং জীবনের উপহারকে মূল্য দিতে শিখছি। আবেগাপ্লুত কণ্ঠে তিনি আরও বলেন, আমি শুধু সঠিক পথের সন্ধান করছিলাম এবং নিজের সেরা সংস্করণ হতে চেয়েছি এটাই। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরের নারী দলের হয়ে খেলছেন ক্যাথেলেন সুজা। ক্লাবটির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও তারবিস্তারিত…
পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক
পঞ্চগড় সদর উপজেলায় গোলাম মোস্তফা (৩৫) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কাটার অভিযোগ উঠেছে স্ত্রী সারমিন আক্তার সাথীর (২৯) বিরুদ্ধে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত স্বামী মোস্তফাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাথীকে আটক করে থানায় নিয়ে এসেছে। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে পঞ্চগড় সদর থানায় রয়েছেন। আহত স্বামী মোস্তফা ওই গ্রামের সুজাউল হকের ছেলে। তিনি পেশায় একজনবিস্তারিত…
বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি
বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনেও নির্বাচিত হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ ছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।বিস্তারিত…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ সময় তিনি তাঁর মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার আবেদন করেন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এ আবেদনপত্র জমা দেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, শিক্ষা ও গবেষণার উন্নয়নে করণীয়সহ বিভিন্ন বিষয়ে উপাচার্যেরবিস্তারিত…
মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে
এবার হার দিয়েই নতুন মৌসুম শুরু করলো মেসির মায়ামি। লস এঞ্জেলসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে তারা। রোববার (২২ ফেব্রুয়ারি) এমএলএসের নতুন মৌসুমে উদ্বোধনি ম্যাচে এলএএফসির কাছে হেরে গেছে ইন্টার মায়ামি। সামনে ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই মহাযজ্ঞের বছরেই এমএলএসের নতুন অধ্যায়। জুনে ৩৯-এ পা দিতে যাওয়া লিওনেল মেসি টানা দ্বিতীয়বার এমভিপি জিতে প্রস্তুত ছিলেন প্রথম ম্যাচের জন্য। তবে লস অ্যাঞ্জেলস কোলিসিয়ামে সন হিউং মিনের লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে হার দিয়েই শুরু করে এলএমটেনরা। ম্যাচের ৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের বা পায়ের জাদুতে ১ গোলের লিড নেয়বিস্তারিত…
সরকারবিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ইরান
ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন। গত মাসে প্রাণঘাতী দমন-পীড়নের পর প্রথমবারের মতো বড় আকারের আন্দোলনের মুখে পড়ল দেশটির সরকার। শনিবার রাজধানী তেহরানসহ দেশের একাধিক স্থানে এসব কর্মসূচি পালিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির যাচাই করা ফুটেজে দেখা যায়, তেহরানের শরিফ ইউনিভার্সিটি অব টেকনোলজির ক্যাম্পাসে কয়েক শত শিক্ষার্থী শান্তিপূর্ণ মিছিল করেন। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা। তারা ‘স্বৈরশাসকের মৃত্যু’ সহ বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন, যা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উদ্দেশ করে বলা হয়। একই এলাকায় সরকারপন্থী একটি পাল্টা সমাবেশও অনুষ্ঠিত হয় এবং পরে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনাবিস্তারিত…
বঙ্গবিভূষণ পেলেন নচিকেতা চক্রবর্তী
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একঝাঁক বিশিষ্ট নাগরিকদের হাতে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ তুলে দেওয়া হলো। শনিবার আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। সংগীতে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে বঙ্গবিভূষণ সম্মাননা পেয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। এই সম্মানে ভূষিত হয়েছেন শিবাজী চট্টোপাধ্যায় এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সংগীত ও সংস্কৃতির জগতে অবদানের জন্য লোপামুদ্রা মিত্র, বাবুল সুপ্রিয়, ইমন চক্রবর্তী ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে বঙ্গবিভূষণ সম্মান। চিত্রকলায় বিশেষ কৃতির জন্য গণেশচন্দ্র হালুইকে বঙ্গবিভূষণ প্রদান করা হয়। একই মঞ্চ থেকেবিস্তারিত…
