Monday, January 5th, 2026
প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে কোনো রাজনৈতিক দল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন না। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নির্বাচনি আচরণ বিধিমালা মেনে প্রচারণার জন্য নির্বাচন কমিশন প্রতিদ্বন্দ্বীবিস্তারিত…
মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ ঘটনারবিস্তারিত…
