Quick News
নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
নড়াইলের কালিয়ায় চিত্রা নদীতে ডুবে রাফিয়া খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরিয়া খাতুন (৭) নামে আরও এক শিশু নিখোঁজ রয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে রাফিয়ার মরদেহ উদ্ধার হলেও আরিয়ার এখনো খোঁজ মেলেনি। নিহত রাফিয়া খাতুন কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের মো. এনায়েত শেখের মেয়ে। আর নিখোঁজ আরিয়া খাতুন প্রতিবেশী আব্দুল্লাহ শেখের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক শিশু এখনো নিখোঁজ। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্তা নেওয়া হবে। পুলিশ ওবিস্তারিত…
সারাদেশে চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
সকালের ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে সারাদেশে ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত শেষে আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চেয়ে দেশ, জাতি ও বিশ্ব সম্প্রদায়ের জন্য কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়েছে। ঈদের জামাতে অংশ নিতে শনিবার (২১ মার্চ) ভোর থেকেই মুসল্লিরা বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন। সকাল ৭টায় প্রথম জামাত শুরুর আগেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ৭টায় শুরু হওয়া প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। মোনাজাতের মাধ্যমে প্রথম জামাতবিস্তারিত…
ঈদের শুভেচ্ছা জানালেন শাকিব খান
দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। শুক্রবার (২০ মার্চ) এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।’ শাকিব আরও লিখেছেন, ‘পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন। ঈদ উপভোগ করুন পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের ঈদের জনপ্রিয় গান— ঈদ মোবারক।’ পোস্টে দেখা যায়, লাল পাঞ্জাবি পরিহিত একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। শাকিবের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অভিনেতাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুরাগীরা।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ওবিস্তারিত…
শাওয়ালের চাঁদ দেখা গেছে, শনিবার পবিত্র ঈদুল ফিতর
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের (কায়কোবাদ) সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, আমাদের কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে সৈকতের লাবনী পয়েন্টে শাওয়াল মাসের চাঁদ দেখতে পান জেলা চাঁদ দেখা কমিটির সদস্যরা। এ সময় তারা বীচ ম্যানেজম্যান্ট কমিটির গোল ঘরে বৈঠকেবিস্তারিত…
ইরানের এখনো সামরিক সক্ষমতা আছে : পেন্টাগন
পেন্টাগনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিয়েছেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনও। যুদ্ধ শুরু হওয়ার প্রায় তিন সপ্তাহ পরও ইরান যে উপসাগরজুড়ে জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর সক্ষমতা রাখে; এ বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে কেইন বলেন, ইরান অনেক অস্ত্র নিয়ে এই যুদ্ধে নেমেছিল এবং সে কারণেই যুক্তরাষ্ট্র যতটা সম্ভব আক্রমণাত্মকও দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদেরকে খুঁজে বের করছে, শনাক্ত করছে এবং হত্যা করছে। তবে ইরান এখনো কিছু সক্ষমতা বজায় রেখেছে। কেইন বলেন, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাদের লক্ষ্য অর্জনে এখনো পরিকল্পনা অনুযায়ীবিস্তারিত…
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আগামী শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদির বাসিন্দারা। বুধবার (১৮ মার্চ) রাতে দেশটির চাঁদ দেখার খবর প্রকাশ করেছে খালিজ টাইমস। খবরে বলা হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরব কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশটিতে ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী রমজান নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনই উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। এর আগে তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া পবিত্র ঈদুলবিস্তারিত…
বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে: সড়ক পরিবহনমন্ত্রী
এখন পর্যন্ত যাত্রীদের থেকে কোনো ধরনের ভোগান্তির অভিযোগ পাননি বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। বুধবার (১৮ মার্চ) গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত কোনো ধরনের যাত্রীদের ভোগান্তি বা অভিযোগ আমরা পাইনি। কোনো ধরনের যানযট নেই। যে দুই-তিনটি অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, রাজধানী থেকে সময়মত বাস ছেড়ে যাচ্ছে এবং যাত্রীরা স্বস্তিতেই যাত্রা করছেন। এ সময় যমুনাবিস্তারিত…
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
ঈদের ছুটিতে সপরিবারে বাড়ি ফেরার পথে বগুড়ার শেরপুরে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিন শিশুসহ আরও ৯ যাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। নিহতরা হলেন- শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)। দগ্ধদের মধ্যে ১০ বছর বয়সী ফাতেমা, ২ বছরের শিশু ফাতেমা এবং ৭ বছরের আরহামসহ মোট ৯ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বিস্তারিত…
