রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা

সেনাবাহিনীর দুই কর্মকর্তা মেজর জেনারেল মো. খালেদ আল মামুন ও মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান রশীদকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. খালেদ আল মামুন ও মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান রশীদকে রাষ্ট্রদূত পদে নিয়োগের জন্য তাদের চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর চিফ আইসিটি অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেনকে সেনাবাহিনীতে ফেরত নেয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৬
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ
  • রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
  • হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
  • পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম
  • Copy link
    URL has been copied successfully!