এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানিয়েছেন।

এর আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী। সেখানে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়। শিগগির রুটিন প্রকাশিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুন ঘোষণা করা হয়েছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার বলে কিছু নেই। তিনি বলেন, ভুলবশত পুরোনো একটি আইন অনলাইনে আপলোড করা হয়েছিল। এ কারণে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শও দেন তিনি।

চলতি বছর থেকেই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। বাকি দুটি (মাদরাসা ও কারিগরি) বোর্ডে আগে থেকেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

প্রতি বছর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে করোনা মহামারির সময় পরীক্ষার সময়ে যে এলোমেলো অবস্থা হয় তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তবে সরকার আস্তে আস্তে পরীক্ষা এগিয়ে আনার

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • ৯ মার্চ থেকে ঢাবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ
  • ঈদ বোনাস নিয়ে শিক্ষকদের জন্য সুখবর
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগ
  • অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ
  • Copy link
    URL has been copied successfully!