গুনাহের কারণে অন্তরের যে দশা হয়

অন্তর বা কলব পরিবর্তনশীল। অন্তরকে যেদিকে পরিচালিত করা হয়, তা সেদিকে পরিচালিত হয়। মহানবী (স.) দোয়া করতেন—হে মনের প্রতিষ্ঠাকারী, আমার মনকে আনুগত্যের ওপর প্রতিষ্ঠিত রাখুন। (ইবনে মাজাহ: ৮৮, আহমদ: ৪/৪০৮)।

গুনাহের কারণে অন্তরে কালো দাগ পড়ে যায়। গুনাহ বাড়তে থাকলে দাগের পরিধিও বাড়তে থাকে। রাসুল (স.) ইরশাদ করেছেন, মুমিন বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। এরপর সে তাওবা করে ক্ষমা চাইলে তার অন্তর পরিষ্কার হয়ে যায় (কালিমুক্ত হয়)। আর যদি গুনাহ বেশি হয় তাহলে কালো দাগও বেশি হয়। অবশেষে তা তার অন্তরকে ঢেকে ফেলে। এটা সেই মরিচা, যার ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, ‘কখনো নয়, বরং তাদের কৃতকর্ম তাদের অন্তরে জং ধরিয়েছে।’ (সুরা মুতাফফিফিন: ১৪; তিরমিজি: ৩৩৩৪)

রাসুল (স.)-এর বাণীর মর্মার্থ হলো যদি কেউ গুনাহে লিপ্ত হয়, তখন সর্বপ্রথম এই গুনাহের ক্রিয়া অন্তরে পড়ে। অন্তর নিকষ কালো হয়ে যায়। (ইবনে মাজাহ: ৪২৪৪)

কাজেই অন্তর স্বচ্ছ রাখার জন্য পাপমুক্ত জীবনে ফেরার বিকল্প নেই। রাসুল (স.) ইরশাদ করেন, মানুষের শরীরে একটি গোশতের টুকরা আছে। যদি এই গোশতের টুকরা ভালো হয়ে যায় তাহলে পূর্ণ শরীর ঠিক হয়ে যায়। আর যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, তাহলে পূর্ণ শরীর নষ্ট হয়ে যায়। স্মরণ রেখো! ওই গোশতের টুকরার নাম অন্তর। (মুসলিম: ১৫৯৯)

এ হাদিস দ্বারা প্রতীয়মান হয়, কলবই দেহের প্রধান বস্তু। আর এ কারণে কলবকে পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক কলবকে আকৃতি ও সম্পদের দিকে তাকায় না, বরং তার কলব ও আমলের দিকে তাকান।’ (মুসলিম) এই হাদিস থেকে আন্তরিক ইবাদতের গুরুত্ব বোঝা যায়।

অন্তর পরিচ্ছন্ন রাখার উপায় হলো সর্বদা আল্লাহর জিকির করা, পরকালের চিন্তা করা, নিয়মিত কোরআন-হাদিস পাঠ করা, আন্তরিকতার সঙ্গে ইবাদত করা, তাওবা-ইস্তেগফার করা ও পাপাচার বর্জন করা ইত্যাদি।

পরকালে অন্তরের হিসাব হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, তার পেছনে পড়ো না। নিশ্চয় কান, চক্ষু ও অন্তঃকরণ এদের প্রত্যেকটিই জিজ্ঞাসিত হবে।’ (সুরা বনি ইসরাইল: ৩৬)

আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তর পরিচ্ছন্ন রাখার তাওফিক দান করুন। গুনাহমুক্ত থাকার তাওফিক দান করুন। আমিন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার
  • দেশের আকাশে দেখা গেছে রজবের চাঁদ
  • সুরা বাকারার ৪টি মহামূল্যবান দোয়া
  • মিজানুর রহমান আজহারীর সকল তাফসির মাহফিল স্থগিত
  • রিজিকের জন্য কোরআনের দোয়া: হজরত ঈসা (আ.)-এর আমল
  • পরিশুদ্ধ জীবন গড়ার ৫ সহজ আমল
  • হাদিসে ভবিষ্যদ্বাণী: আজ কেন ইলমহীন বক্তা বেশি?
  • পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
  • Copy link
    URL has been copied successfully!