বিজয় দিবস টেনিস শুরু কাল
বাংলাদেশ টেনিস ফেডারেশনের (বিটিএফ) ব্যবস্থাপনায় ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা। পুরুষ ও নারী বিভাগে একক ও দ্বৈত ইভেন্ট মিলিয়ে সর্বমোট তিন লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।
রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ ও নারী উভয় বিভাগে একক ও দ্বৈত, অনুর্ধ্ব-১৮ ছেলে ও অনুর্ধ্ব-১৮ মেয়ে একক, অনুর্ধ্ব-১৪ ছেলে ও মেয়ে একক ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
পূর্বানী গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার শুক্রবার (২৭ ডিসেম্বর) আট দিনব্যপী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন। ইতোমধ্যেই ৩০টি ক্লাব ও এসোসিয়েশনের ২১০ জন খেলোয়াড় অংশগ্রহণের জন্য নাম তালিকাভূক্ত করেছে।
প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিটিএফ সহ-সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন), সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কারেন, টুর্নামেন্ট পরিচালক শফিকুল ইসলাম সরকার ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনুস এ সময় উপস্থিত ছিলেন।
সম্পর্কিত সংবাদ
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…
আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনবিস্তারিত…
