অবশেষে চোখের চিকিৎসা পেলেন ইমরান খান

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে তার ডান চোখের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

হাসপাতালের একজন চিকিৎসকের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সাবেক প্রধানমন্ত্রীকে তার ডান চোখে অ্যান্টি-ভিইজিএফ ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

ওই চিকিৎসক আরও বলেন, ‘চিকিৎসার আগে বিশেষজ্ঞ ডাক্তারদের একটি বোর্ড তাকে পরীক্ষা করেন, যেখানে একজন হৃদরোগ বিশেষজ্ঞও উপস্থিত ছিলেন। এই সময়ে ইমরানের ইকোকার্ডিওগ্রাফি ও ইসিজি পরীক্ষা করা হয়। উভয় পরীক্ষায় স্বাভাবিক ফলাফল পাওয়া গেছে।’

হাসপাতাল জানিয়েছে, ইমরান খানের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, চিকিৎসা প্রক্রিয়া চলাকালীন এবং পরে ইমরানখান অত্যন্ত স্থিতিশীল ছিলেন এবং নির্দেশাবলী, ফলো-আপ পরামর্শ এবং নথিপত্রসহ তাকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছিল।

এরআগে গত ১১ ফেব্রুয়ারি পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানের আইনজীবীর জমা দেওয়া এক মেডিকেল রিপোর্টে বলা হয়, পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান তার ডান চেখের দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই হারিয়ে ফেলেছেন।

পিটিআইয়ের আইনজীবী সালমান সফদার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আদালতে সাত পৃষ্ঠার প্রতিবেদন আরও বলা হয়, ইমরান জানিয়েছেন তার রক্ত​জমাট বাঁধা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। কারা কর্তৃপক্ষ ইনজেকশন সহ চিকিৎসা দেওয়া সত্ত্বেও, তার ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টিশক্তি রয়ে গেছে।

প্রতিবেদনে ইমরান খান জানিয়েছেন, ‘প্রায় তিন থেকে চার মাস আগে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত, তার উভয় চোখেই স্বাভাবিক ৬ x ৬ দৃষ্টিশক্তি ছিল। এরপর তিনি ক্রমাগত ঝাপসা দৃষ্টি অনুভব করতে শুরু করেন, যা তিনি বারবার তৎকালীন জেল সুপারিনটেনডেন্টকে জানান। তবে জেল কর্তৃপক্ষ এই অভিযোগগুলোর সমাধানের জন্য কোনও পদক্ষেপ নেয়নি।’

এদিকে ইমরানের দল পিটিআই বলেছে, তারা বিশ্বাসযোগ্য সূত্রে জানতে পেরেছেন, ইমরান খানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআভিও) ধরা পড়েছে, যার ফলে সঠিক চিকিৎসা না পেলে ইমরান খান চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারেন।

প্রসঙ্গত, একাধিক মামলায় অভিযুক্ত পিটিআইয়ের প্রধান ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন। গত ডিসেম্বরে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ সম্পূর্ণ নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। সূত্র: ডন

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
  • গাজা আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাচ্ছে ৫ দেশ
  • ট্রাম্পের গাজা বোর্ড অব পিসে যোগ দিলো ইসরায়েল
  • ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন খামেনি
  • পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত
  • নাগরিকত্ব আইনে সুখবর দিল ইতালি
  • ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
  • Copy link
    URL has been copied successfully!