ইরানে ইসরায়েলি সামরিক হামলায় নিন্দা জানাল বাংলাদেশ

সাম্প্রতিক সম‌য়ে ইরানের ওপর ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মনে ক‌রে, এ হামলা ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

রোববার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের ওপর এ ধরনের উসকানি আঞ্চলিক, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতোমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি দেয়। বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক অংশীদারদের সংযম অনুশীলন ও উত্তেজনা রোধ করতে তাদের প্রভাব ব্যবহার করার আহ্বান জানায়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জোর দেয় যে আন্তর্জাতিক রীতি, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্য অঞ্চল ও এর বাইরে স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বোত্তম।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধা স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ বলে মনে করে বাংলাদেশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪
  • চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
  • ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর ঢাকা কল্যাণ পরিষদের নির্বাচন নিয়ে লঙ্কাকাণ্ড
  • দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
  • জাতীয় সংসদে ১২টি বিল পাস
  • রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • Copy link
    URL has been copied successfully!