হাসপাতালে মালাইকা অরোরা
গতকাল এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে মন খুলে নেচেছেন মালাইকা অরোরা। গানের সঙ্গে মিলিয়েছেন ঠোঁট। সেখান থেকে ফিরেই ভর্তি হতে হলো হাসপাতালে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, হাসপাতালের সামনে দাঁড়িয়ে মলাইকার গাড়ি। অভিনেত্রীকে মাস্ক পরা অবস্থায় দেখা যাচ্ছে। তবে ঠিক কী কারণে হাসপাতালে গিয়েছেন তিনি, তা স্পষ্ট নয়।
যদিও হাসপাতালে মলাইকাকে দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। কেউ কেউ প্রশ্ন করেছেন, “কালই তো বেশ সুস্থ ভাবে নাচছিলেন। আজ হঠাৎ কী হলো ওর?”
তবে নেটিজেনদের একাংশ মনে করছেন তেমন কিছু হয়নি মালাইকার। তাদের কথায়, “আপনারা চিন্তা করবেন না। হতেই পারে ডাক্তার দেখাতে গিয়েছেন। গুরুতর কিছু হয়নি।”কারও মতে “বেশি নাচানাচি করেই কি অসুস্থ হয়ে পড়েছেন মলাইকা?” তেব এ বিষয়ে কোনো বিবৃতি দেননি অভিনেত্রী।
সম্পর্কিত সংবাদ
অবৈধ অস্ত্রসহ ইউটিউবার গ্রেফতার, উদ্ধার ৫ বিদেশি পিস্তল
অবৈধ বিদেশি অস্ত্র রাখা ও পাচারের অভিযোগে পাঞ্জাবি ইউটিউবার মনপ্রীত সিং ওরফে মণি শোকার এবংবিস্তারিত…
ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতিবিস্তারিত…
