রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭২ শতাংশ

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোটগ্রহণ। এই নির্বাচনে ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন রাকসু নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ।

নির্বাচন শুরু হয় সকাল ৯টায় এবং বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্বাচন কমিশন জানায়, দুপুর ১টা পর্যন্ত ৪২ শতাংশ ভোট পড়েছে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে উপস্থিতি বেড়ে দাঁড়ায় ৬০ শতাংশে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

নির্বাচনে মোট প্রার্থী ৯১৮ জন এবং ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও হলে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীরা সারাদিন ব্যস্ত সময় কাটিয়েছেন। ক্যাম্পাসজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি মোড়, ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্বে ছিলেন।

নির্বাচনকে ঘিরে ছাত্রদল ও ছাত্রশিবিরের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। উভয় পক্ষ দাবি করেছে, ভোটগ্রহণে নানা অনিয়ম হয়েছে এবং কিছু হলে তাদের প্রতিনিধিদের বাধার মুখে পড়তে হয়েছে। তবে কোনো দল নির্বাচন বর্জন করেনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ১১ বিশ্ববিদ্যালয়ে একযোগে ভিসি নিয়োগ, দায়িত্ব পেলেন যারা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ
  • কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯ শতাংশ
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই
  • জেডএনআরএফ ইউনিভার্সিটিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করলেন মোশারফ আদনান
  • জ্বালানি সাশ্রয়ে স্কুলে অনলাইন-অফলাইন সমন্বিত ক্লাস চালুর ভাবনা
  • এইচএসসি পরীক্ষা জুনে, জানা গেল শুরুর সম্ভাব্য তারিখ
  • শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশির নির্দেশনা
  • Copy link
    URL has been copied successfully!