বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। তার আগে ১ অক্টোবর (বুধবার) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ দিন সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন বেশ কয়েকজন প্রার্থী।

সাবেক জাতীয় দলপতি তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী মীর হেলাল উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আসিফ আকবরের বিজয়ে আর কোনো বাধা থাকে না।

এছাড়া, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি হলেন আহসান ইকবাল চৌধুরী। সব মিলিয়ে এবারের বিসিবি নির্বাচন ঘিরে চট্টগ্রাম অঞ্চলে বড় ধরনের কোনো প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন পড়েনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শ্বাসরুদ্ধকর ম্যাচে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ
  • কুরাসাওয়ের ঐতিহাসিক গোলের পরও প্রথমার্ধে এগিয়ে জার্মানি
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার
  • কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
  • আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
  • Copy link
    URL has been copied successfully!