সাকিব আল হাসানের সম্পদ জব্দের নির্দেশ

চার কোটি টাকার চেক ডিজঅনারের অভিযোগে করা মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আজ সাকিব আল হাসানের গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদনের দিন ধার্য ছিল। তবে বনানী থানা পুলিশ এ সংক্রান্ত কোনো প্রতিবেদন দাখিল করতে পারেনি। বাদীপক্ষের আইনজীবী রাফি আহসান সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আবেদন করেন। পরে আদালত সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ দেন বলে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী রাফি আহসান।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৫ ডিসেম্বর বেসরকারি আইএফআইসি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মো. শাহিবুর রহমান বাদী হয়ে সাকিব আল হাসানসহ চার জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। অপর আসামিরা হলেন-সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ম্যানেজিং ডিরেক্টর গাজী শাহাগীর হোসাইন, ডিরেক্টর ইমদাদুল হক ও মালাইকার বেগম। মামলায় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়।

আসামিদের ১৯ জানুয়ারি আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত। ওইদিন ইমদাদুল হক আত্মসমর্পণ করে জামিন পান। তবে সাকিব আল হাসান ও গাজী শাহাগীর হোসাইন আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদনের জন্য ২৪ মার্চ তারিখ ধার্য করেন। পরবর্তীতে গাজী শাহাগীর হোসাইনও আত্মসমর্পণ করে জামিন পান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে
  • বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
  • টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
  • বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি
  • Copy link
    URL has been copied successfully!