ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি। গতকাল শনিবার কোম্পানির বোর্ড সভায় জানানো হয়, সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ।

এই সিদ্ধান্তের ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমে আসবে। এছাড়া ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম সুবিধা দেয়ার কথা হচ্ছে। যার ফলে ট্রান্সমিশন বাবদ টেলিকম কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।’

ফয়েজ আহমদ আরো জানান, আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সাথে যুক্ত হবে বাংলাদেশ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ভারতের ১ নম্বর রফতানি পণ্য এখন আইফোন
  • ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ‘৪০৪ এরর’ কেন দেখায়? সমাধান জানুন
  • যেসব ভুলে ফেসবুক মনিটাইজেশন হারাতে পারেন
  • ৭০০০ এমএএইচ ব্যাটারির ৫জি ফোন এনেছে রিয়েলমি
  • সুজুকি ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে
  • হোয়াটসঅ্যাপ নতুন ফিচার: মেসেজ রিমাইন্ডার করা যাবে
  • সিম চালু না থাকলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাকাউন্ট
  • ফেসবুক গ্রুপে নাম গোপন রেখেই পরিচিত হওয়া যাবে
  • Copy link
    URL has been copied successfully!