আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের যাত্রা থামলো মাহমুদউল্লাহ রিয়াদের। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন তিনি। বাকি ছিল ওয়ানডে। এবার সেই ফরম্যাটসহ আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন ‘মিস্টার সাইলেন্ট কিলার’ খ্যাত রিয়াদ।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাহমুদউল্লাহ লাল-সবুজ জার্সিতে নিজের প্রস্থানের খবর জানান।

পোস্টে তিনি লেখেন, সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি তার সতীর্থ, কোচ এবং বিশেষভাবে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আমার সব সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।

ক্যারিয়ারজুড়ে পরিবারের অবদান তুলে ধরে মাহমুদউল্লাহ বলেন, একটা বড় ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সদস্যদের, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকে আমার পাশে ছিলেন, আমার কোচ ও মেন্টর হিসেবে।

এসময় নিজের স্ত্রী ও সন্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সবশেষে ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের, যারা সবসময় আমার পাশে ছিল, ভালো ও খারাপ সময়ে আমার সহায়তা করেছে। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজ জার্সিতে মিস করবে।

অবসরের সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, সবকিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না, তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ।

তিনি তার জাতীয় দল ও দেশের ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা।

উল্লেখ্য, ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় মাহমুদউল্লাহর। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে শেষবার বাংলাদেশের হয়ে খেলতে নামেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে
  • বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
  • টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
  • বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি
  • Copy link
    URL has been copied successfully!