বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনেও নির্বাচিত হওয়ায় গত ১৬ ফেব্রুয়ারি বগুড়া-৬ আসনের প্রতিনিধিত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এ ছাড়া, গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বৈধ প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করে ইসি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনের ফলাফলে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। যেখানে জোটের অন্য শরিকরা ৩টি আসন লাভ করে।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন পেয়ে বিরোধী দলের আসনে বসেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে এবং বাকি ১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
  • প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরাও
  • বিদায় নিচ্ছি, সাফল্য-ব্যর্থতা বিচারের ভার আপনাদের ওপর: প্রধান উপদেষ্টা
  • ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : প্রেস সচিব
  • গণভোটে দ্বিগুণ ভোটে ‘হ্যাঁ’-এর জয়
  • নির্বাচিত সরকারের হাতে ‘দ্রুততম সময়ে’ ক্ষমতা হস্তান্তর: প্রধান উপদেষ্টা
  • একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন
  • Copy link
    URL has been copied successfully!