মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে

এবার হার দিয়েই নতুন মৌসুম শুরু করলো মেসির মায়ামি। লস এঞ্জেলসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে তারা। রোববার (২২ ফেব্রুয়ারি) এমএলএসের নতুন মৌসুমে উদ্বোধনি ম্যাচে এলএএফসির কাছে হেরে গেছে ইন্টার মায়ামি।

সামনে ফিফা বিশ্বকাপ ২০২৬। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই মহাযজ্ঞের বছরেই এমএলএসের নতুন অধ্যায়। জুনে ৩৯-এ পা দিতে যাওয়া লিওনেল মেসি টানা দ্বিতীয়বার এমভিপি জিতে প্রস্তুত ছিলেন প্রথম ম্যাচের জন্য। তবে লস অ্যাঞ্জেলস কোলিসিয়ামে সন হিউং মিনের লস অ্যাঞ্জেলস এফসির বিপক্ষে হার দিয়েই শুরু করে এলএমটেনরা।

ম্যাচের ৩৮ মিনিটে ডেভিড মার্টিনেজের বা পায়ের জাদুতে ১ গোলের লিড নেয় লস এঞ্জেলস। ৭৩ মিনিটে দ্বিতীয় গোল করেন ডেনিস বোয়াংগা। শেষ পর্যন্ত ২-০ গোলে হার মানে ইন্টার মায়ামি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
  • টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
  • বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি
  • শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়
  • Copy link
    URL has been copied successfully!