বিপিএল শুরুর সময়ে পরিবর্তন

সপ্তাহখানেক পরই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ১২তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। পূর্ব ঘোষিত দিনেই আসর শুরু হলেও উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বিপিএল কতৃপক্ষ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

দিনের দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচের প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতি শেষে রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার জন্য এই পরিবর্তন করা হয়েছে। তবে আসরের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে
  • বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
  • টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
  • বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি
  • Copy link
    URL has been copied successfully!