নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার, খেলতে পারবেন বিপিএলে

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাটার হায়দার আলির ওপর থাকা সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণ অভিযোগ থেকে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেননি।

বুধবার পিসিবি নিশ্চিত করেছে, হায়দারকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এনওসি দেওয়া হয়েছে। তার সঙ্গে আরও এনওসি পেয়েছেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হোসেন তালাত, খাজা নাফি ও এহসানউল্লাহ।

৩৫টি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলা হায়দার ইংল্যান্ড সফরে পাকিস্তান ‘শাহিন্স’ স্কোয়াডের সঙ্গে ছিলেন। সেই সময়ই যুক্তরাজ্যে জন্ম নেওয়া এক পাকিস্তানি নারী ম্যানচেস্টার পুলিশে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

অভিযোগের তদন্ত চলমান থাকায় পিসিবি তাকে সাময়িকভাবে স্থগিত করেছিল। পরে ম্যানচেস্টার পুলিশ ২৫ সেপ্টেম্বর মামলাটি বাতিল করে জানায়, আদালতে নেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ তারা পায়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মায়ামির নতুন মৌসুম শুরু হার দিয়ে
  • বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
  • টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
  • বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি
  • Copy link
    URL has been copied successfully!