আগামীকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

সচিব বলেন, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংসদ ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনারের রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে তফসিল ঘোষণা করা হবে।

আদালতের রায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, আমরা এখনও আদালতের রায় হাতে পাইনি। আপাতত নির্বাচন কমিশনের গেজেটেড ৩০০ সংসদীয় আসনে তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পাওয়ার পর কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন,নারী সদস্য ২১ জন
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
  • গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির
  • এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
  • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
  • এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের : তারেক রহমান
  • তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
  • Copy link
    URL has been copied successfully!