সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন

নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী জেনস সুমন (গালীব আহসান মেহদী) শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷ এ তথ্য নিশ্চিত করেছেন সুমনের ঘনিষ্ঠ ঈশা খান দূরে।

তাৎক্ষণিকভাবে জানা গেছে, হঠাৎ করে আজ দুপুরে বুকে ব্যথা অনুভব করলে জেনস সুমনকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।

‘একটা চাদর হবে’-ইথুন বাবুর কথা, সুর ও সংগীতে এই গান গেয়ে রাতারাতি পরিচিতি পান জেনস সুমন। এর আগে-পরে বেশকিছু মিশ্র অ্যালবামে গেয়েছিলেন তিনি। মাঝে এক যুগের বিরতি। এরপর আবার ব্যস্ত হয়ে যান।

চলতি বছর থেকে গানে সরব ছিলেন এই সংগীতশিল্পী। সর্বশেষ সমুনের ‘আমি চাইব না’ শিরোনামের গান প্রকাশিত হয়। সেসময় জানিয়েছিলেন, আরও নতুন কিছু গান আসছে। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন জনপ্রিয় এই শিল্পী।

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশ হয় ১৯৯৭ সা‌লে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি। আর ২০০৮ সা‌লে প্রকাশ হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চ‌লো রূপের নগ‌রে’।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বক্স অফিসে নতুন রেকর্ড ‘ধুরন্ধর’
  • মারা গেলেন জনপ্রিয় সংগীতশিল্পী
  • চিত্রনায়ক জাভেদ মারা গেছেন
  • স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী এম.এ. মান্নান আর নেই
  • নির্বাচনে প্রার্থী হচ্ছেন খল অভিনেতা আহমেদ শরীফ
  • আগুন জ্বালিয়ে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আল-আমিন দগ্ধ
  • সিরিয়ালে অভিনয় করব না : জীতু কামাল
  • Copy link
    URL has been copied successfully!