গ্রেস জেওরো হলেন সবচেয়ে দামি নারী ফুটবলার
ফরাসি তারকা মিডফিল্ডার গ্রেস জেওরোকে ১.৪ মিলিয়ন পাউন্ডে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে সই করিয়ে ইতিহাস গড়েছে লন্ডন সিটি লায়নেস। এই ট্রান্সফারের মাধ্যমে জেওরো এখন নারী ফুটবলের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
নারী ফুটবলে ট্রান্সফারের আগের রেকর্ড ছিল ১.১ মিলিয়ন পাউন্ড। এই দামে অরল্যান্ডো প্রাইড মেক্সিকোর উইঙ্গার লিজবেথ ওভালকে টিগ্রেস থেকে দলে ভিড়িয়েছিল।
২৮ বছর বয়সী জেওরো ফ্রান্স জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ২২ গোল করেছেন। তিনি দুটি বিশ্বকাপ, দুটি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২৪ সালের অলিম্পিক্সে অংশ নিয়েছেন। পিএসজিতে ১৫ বছর বয়সে যোগ দেওয়ার পর জেওরো প্রায় ২৭০ ম্যাচে ৫৪ গোল করেছেন, তিনবার ফরাসি কাপ জিতেছেন এবং দুইবার চ্যাম্পিয়নস লিগে রানার-আপ হয়েছেন।
সম্পর্কিত সংবাদ
যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
লম্বা সময় ধরে ফুটবল বিশ্বে সেরার লড়াইয়ে দু’জন চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেলেছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও হর-হামেশাবিস্তারিত…
টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) তত্ত্বাবধানে প্রথমবারের মতো শুরু হতেবিস্তারিত…
