দিল্লির লাল কেল্লায় প্রবেশের চেষ্টা, ৫ বাংলাদেশি আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঐতিহাসিক স্থাপনা লাল কেল্লা প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (০৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

পুীলশের বরাতে প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার লাল কেল্লার অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্টের কাছে ওই এলাকায় মোতায়েন করা একটি পুলিশ দল তাদের আটক করে। ২০ থেকে ২৫ বছর বয়সী এই ব্যক্তিরা জোর করে লাল কেল্লা প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করেছিল এবং তল্লাশির সময় বৈধ প্রবেশপত্র দেখাতে ব্যর্থ হন। তারা সকলেই অবৈধ অভিবাসী।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর জেলা) রাজা ভাটিয়া বলেছেন, জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, তারা প্রায় তিন থেকে চার মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করছিল।

তিনি বলেন, ‘আটতকৃতরা দাবি করেছে, তারা জানত না যে ১৫ জুলাই থেকে লাল কেল্লা জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশি নথি উদ্ধার করা হয়েছে, তবে তাদের জিজ্ঞাসাবাদের সময় কোনো সন্দেহজনক জিনিস বা কার্যকলাপ প্রকাশ পায়নি।’

কর্মকর্তারা নিশ্চিত করেছেন, কেন্দ্রীয় সংস্থাগুলো আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে। আইনি প্রোটোকল অনুসারে তাদের বাংলাদেশের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা ময়দানে সামরিক কুচকাওয়াচের প্রস্তুতির জন্য প্রতি বছরই ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত লালকেল্লায় সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকে।

এদিকে ১৫ আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আগে দিল্লিজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দিল্লি পুলিশ। এরই অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের, বিশেষ করে সংবেদনশীল স্থাপনার কাছাকাছি বসবাসকারীদের ধরতে একটি বিশেষ অভিযান শুরু করা হয়েছে।

উল্লেখ্য, দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান, মহারাষ্ট্র এবং ওড়িশাসহ ভারতের বিভিন্ন রাজ্যে গত কয়েক মাস ধরে ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বহু বাংলাভাষীকে আটক করা হচ্ছে। তবে আটকদের বেশিরভাগই আসলে পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের বেশ কয়েকজনকে বাংলাদেশে ‘পুশ’ করে দেওয়া হয়েছে এবং তারপরে পরিচয় নিশ্চিত হওয়ার পরে ভারতে ফিরিয়ে আনা হয়েছে– এমন একাধিক ঘটনাও সামনে এসেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • করাচির শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৭, এখনো নিখোঁজ ৮১
  • পশ্চিমা প্রভাব কমাতে নিজস্ব ইন্টারনেট আনছে ইরান
  • ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
  • বিশ্বের ৭৫ দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
  • পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা
  • তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
  • রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার নিচ্ছেন ট্রাম্প
  • ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
  • Copy link
    URL has been copied successfully!