শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরছেন শরিফুল
মাঠের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর সবশেষ পাকিস্তানের বিপক্ষেও সিরিজ খুইয়েছে টাইগাররা। এবার বাংলাদেশ দল মাস খানেকের সফরে গেছে শ্রীলঙ্কায়।
লঙ্কা সফরে শুরুতে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য ঘোষিত টেস্ট দলে অবশ্য নেই পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে পেশীর চোটে পড়েছিলেন তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজের আগে ফিট হয়ে যাবেন টাইগার এই পেসার এমনটাই জানা গেছে।
বর্তমানে রিহ্যাভ চালিয়ে যাচ্ছেন শরিফুল। বিসিবির মেডিকেল বিভাগ ঢাকা পোস্টকে জানিয়েছে বর্তমানে ভালো আছেন শরিফুল। আসন্ন সিরিজ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
এর আগে লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন শরিফুল। প্রথম তিন বল করার পর ইনজুরিতে পড়া শরিফুল আর মাঠে ফেরেননি সেদিন। পেশির সেই চোটের কারণে কমপক্ষে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকার কথা জানিয়ে এক বিবৃতিতে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পাঠানো বিবৃতিতে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা শরিফুলের ইনজুরি নিয়ে সে সময় বলেছিলেন, ‘শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যান সহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়ে।’
‘ইনজুরির ফলে, বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে যথাযথ পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য শরিফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য খেলার বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।’
সম্পর্কিত সংবাদ
যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
লম্বা সময় ধরে ফুটবল বিশ্বে সেরার লড়াইয়ে দু’জন চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে খেলেছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও হর-হামেশাবিস্তারিত…
টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) তত্ত্বাবধানে প্রথমবারের মতো শুরু হতেবিস্তারিত…
