উইন্ডোজের এই ফিচার বন্ধ হচ্ছে অচিরেই
সম্প্রতি মাইক্রোসফট ঘোষণা করেছে উইন্ডোজের জন্য রিমোট ডেস্কটপ প্রোগ্রাম বন্ধ করতে চলেছে আগামী ২৭ মে থেকে। এই রিমোট ডেস্কটপ প্রোগ্রাম পাওয়া যায় মাইক্রোসফট স্টোরে। সেই কারণে ব্যবহারকারীদের এবার নতুন উইন্ডোজ অ্যাপ ব্যবহার করতে হবে। এর ফলে তারা মাইক্রোসফট ডেভ বক্স, অ্যাজুরে ভার্চুয়াল ডেস্কটপ এবং উইন্ডোজ ৩৬৫ এর মতো পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন তারা।
রিমোট ডেস্কটপে আসলে একাধিক উন্নত ফিচার আনছে উইন্ডোজ অ্যাপটি। এর মধ্যে অন্যতম হল ডায়নামিক ডিসপ্লে রেজুলেশন, মাল্টি-মনিটর সাপোর্ট এবং একাধিক উইন্ডোজ পরিষেবার জন্য ইউনিফায়েড ইন্টারফেস। অ্যাডিশনাল বেনিফিটের মধ্যে থাকবে কাস্টমাইজেবল হোম স্ক্রিন, সিমলেস অ্যাকাউন্ট স্যুইচিং, ডিভাইস রিডিরেকশন এবং মাইক্রোসফট টিমসের জন্য উন্নত পারফরম্যান্স।
আগামী ২৭ মে-র সময়সীমা পার হয়ে গেলে এই পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।
সম্পর্কিত সংবাদ
ইউটিউব ব্যবহারে ১০টি গোপন কৌশল
অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব–এর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সহজ স্ট্রিমিং, ভিন্নবিস্তারিত…
ল্যাাপটপ এই নিয়মে চালালে দীর্ঘদিন ভালো থাকবে
বর্তমান সময়ে অফিসের কাজ থেকে শুরু করে পড়াশোনা, সবক্ষেত্রেই ল্যাপটপ আমাদের নিত্যসঙ্গী। তবে সঠিক রক্ষণাবেক্ষণেরবিস্তারিত…
