কোনো কোনো নেতার ওপর দিল্লির আধিপত্যবাদের কালো থাবা ভর করছে : জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দিল্লির আধিপত্যবাদের কালো থাবা আবারও কোনো কোনো রাজনৈতিক নেতার ওপর ভর করছে। যে কারণে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুর দিচ্ছেন ওই সব নেতা।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যখন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা দেখতে পাচ্ছি, তখনই নতুনরূপে আধিপত্যবাদ বিস্তারের অপচেষ্টা চালানো হচ্ছে। এমনকি ইসলামী শক্তিকে আলাদা করারও ষড়যন্ত্র চলছে।’

গতকাল রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।

জামায়াতের এই নেতা বলেন, ‘আবু সাঈদ, মীর মুগ্ধসহ জুলাই আন্দোলনের শহীদরা আমাদের দেখিয়ে গেছেন, জীবন দিয়ে হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু কোরআনের আইন ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রতিটি স্তরে আল কোরআনের বিধান কায়েমের জন্য রমজানের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।’

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন,নারী সদস্য ২১ জন
  • শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
  • গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির
  • এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
  • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
  • এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের : তারেক রহমান
  • তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
  • Copy link
    URL has been copied successfully!