চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার (৯ মার্চ)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াই দিয়ে পর্দা নামবে এবারের আসরের। চ্যাম্পিয়ন হওয়ার লড়াই এ দুই দলের ম্যাচে আম্পায়ার কারা থাকবেন তা জানিয়ে দিয়েছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর আয়োজিত হচ্ছে হাইব্রিড মডেলে। পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তির কারণে ভারত নিজেদের ম্যাচগুলো খেলছে দুবাইয়ে। ভারত টুর্নামেন্টে টিকে আছে বলেই ফাইনাল ম্যাচটিও হবে দুবাইতেই।

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল রাইফেল এবং রিচার্ড ইলিংওয়ার্থ। এছাড়া তৃতীয় আম্পায়ার হবেন জোয়েল উইলসন, আর চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে কুমার ধর্মসেনাকে। আর ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন রঞ্জন মাদুগালে।

সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে এবারের আসরে ফাইনাল নিশ্চিত করে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার টানা তৃতীয় আইসিসি ইভেন্টের ফাইনালে খেলবে ভারত। এদিকে আরেক সেমিতে দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত এক ম্যাচে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • বড় জয়ে বিশ্বকাপ মিশন শেষ অস্ট্রেলিয়ার
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • যেদিক থেকে মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ডি মারিয়া
  • টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপের দিনক্ষণ চূড়ান্ত
  • বিশ্বকাপ সূচি অপরিবর্তিত রাখল আইসিসি
  • শান্ত-ওয়াসিমের ব্যাটে রংপুরের বিপক্ষে রাজশাহীর দাপুটে জয়
  • Copy link
    URL has been copied successfully!