অস্থিরতার কারণে এ বছর নির্বাচন আয়োজন কঠিন হবে, রয়টার্সকে নাহিদ

অস্থিরতার কারণে চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বর্তমান আইন-শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায় এটা কঠিন হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন নাহিদ।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত হয়েছে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বর্তমান আইন-শাসনের পরিস্থিতি এবং রাজনৈতিক ব্যবস্থা বিবেচনায়, আমি মনে করি না এ বছর জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে।’

সাক্ষাৎকারে তরুণ এই রাজনীতিবিদ জানান নির্বাচন যখনই হোক জাতীয় নাগরিক পার্টি তাতে অংশ নিতে প্রস্তুত। কিন্তু ‘জুলাই ঘোষণাপত্রে’ সব রাজনৈতিক দল যতদিন ঐকমত্যে না পৌঁছাবে ততদিন নির্বাচন দেরি হবে বলে জানান তিনি। বলেন, “যদি জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আমরা তাৎক্ষণিক নির্বাচনের ডাক দিতে পারব। কিন্তু যদি এতে সময় লাগে তাহলে নির্বাচন বিলম্বিত হতে হবে।”

এনসিপি আহ্বায়ক আরও জানান, নিজেদের নতুন দলকে প্রতিষ্ঠিত করতে অনেক সমৃদ্ধশালী ও ধনী ব্যক্তি অর্থায়ন করছেন। শিগগিরই তারা নতুন অফিস এবং নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে অর্থ সহায়তা চাইবেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
  • গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির
  • এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
  • জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
  • এ বিজয় দেশের গণতন্ত্রকামী মানুষের : তারেক রহমান
  • তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা
  • তারেক রহমানকে মোদির অভিনন্দন, পাশে থাকার বার্তা
  • Copy link
    URL has been copied successfully!