অনার্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ
২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ এপ্রিল পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বে প্রকাশিত স্মারক নম্বর জাতীঃবিঃ/পরীঃ/অনার্স পার্ট-৩/বিজ্ঞপ্তি/০২ (অংশ-২)/২০৬৬(১), তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ উল্লেখিত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কলেজগুলো তাদের TMIS College Profile ব্যবহার করে বিষয়ভিত্তিক বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোড করতে পারবে। নিয়োজিত বহিঃপরীক্ষকরা নিজ নিজ TMIS Profile থেকে নিয়োগপত্র সংগ্রহ করবেন। ব্যবহারিক পরীক্ষা শেষে নির্ধারিত ওয়েব ঠিকানায় লগইন করে পরীক্ষার তথ্য বিবরণী জমা দেওয়া যাবে।
সংশোধিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষর করেছেন।
সম্পর্কিত সংবাদ
৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবেবিস্তারিত…
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৬৯বিস্তারিত…
