শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা
নাটোরের লালপুরে অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জৌদতবকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিঁথি লালপুর উপজেলার একই গ্রামের জগাই কর্মকারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে লালপুর উপজেলার জৌদতবকী গ্রামের জগাই কর্মকারের সঙ্গে সিঁথির বিয়ে হয়। জগাই পেশায় চা দোকানি। পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে সিঁথি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পরিবারের লোকজন গুরুতর দগ্ধ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন,নারী সদস্য ২১ জন
আগামী তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন কমিটিতে আবারও সেক্রেটারিবিস্তারিত…
গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির
সরকার বিরোধী দলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেনবিস্তারিত…
