কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন

কালিগঞ্জ প্রতিনিধি :: রমজানের শুরুতে সাতক্ষীরা কালিগঞ্জের নলতা শরীফে প্রতিবছরের মতো শুরু হয়েছে দেশের অন্যতম বৃহত্তম ইফতার মাহফিল। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত এই মাহফিলটি প্রতিবছরই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

বৃহস্পতিবার ১ম রোজায় সরজমিন দেখা যায়, ইফতার প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ চলছে। ফজরের নামাজের পর থেকেই প্রায় ৩০/৩৫ জন কর্মী সিংগাড়া, ছোলা, ডিম সিদ্ধ, ফিরনি, ছোলা, কলা, খেজুর, চিড়া ও অন্যান্য পদ তৈরিতে ব্যস্ত ছিলেন। বিকাল গড়িয়ে মাগরিবের সময় ঘনিয়ে আসলে, ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়।

প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক ইফতার বণ্টনের কাজে নিয়োজিত ছিলেন। প্রথমে পানির পট ও গ্লাস দেওয়া হয়, এরপর সারিবদ্ধভাবে প্লেট সাজানো হয়।

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহছানউল্লা (রহ.) ১৯৩৫ সালে মিশন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর রমজান মাসে এই ইফতার মাহফিল আয়োজন করতেন। ১৯৫০ সাল থেকে শুরু হয়ে আজও এই আয়োজন অব্যাহত রয়েছে। মিশনের উদ্যোগে এবারও রমজান মাসব্যাপী এই ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ একসঙ্গে ইফতার করে থাকেন।

বাবুর্চি মোঃ মুক্তার হোসেন বলেন, “আমি এখানে সিংগাড়া তৈরির কাজে প্রায় ৪৮ বছর ধরে আছি। প্রতিদিন এখানে সাড়ে ৫ থেকে ৬ হাজার সিংগাড়া তৈরি করা হয়।” আরেক বাবুর্চি আসাদুর রহমান জানান, “আমরা ৩০-৩৫ জন লোক ইফতার প্রস্তুত করি এবং প্রতিদিন সকাল ৫ টা ১৫ মিনিটে কাজ শুরু করি, বিকাল ৫ টার মধ্যে কাজ শেষ হয়।”

শিক্ষক আবু হাসান বলেন, “এখানে ৬ হাজার মানুষ একসঙ্গে ইফতার করবে, এই বড় আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত। পাশাপাশি, আমার ইফতারও মহান রাব্বুল আলামিনের কাছে কবুল হবে, এজন্য আমি বিশেষ প্রার্থনা করি।”

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, “প্রতি বছর প্রথম রমজান থেকে ৩০ রমজান পর্যন্ত এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়, যেখানে প্রায় ৫ হাজার থেকে ৬ হাজার মানুষ একত্রে ইফতার করেন।” তিনি আরও জানান, “দেশ-বিদেশের ভক্তগণ যৌথভাবে এই ইফতারের অর্থ জোগান দেন এবং প্রতিদিন বিশেষ মোনাজাত করা হয় দেশের কল্যাণে।”

এভাবে, প্রতি বছর এই বিশাল ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে নলতা শরীফ এক ধর্মীয় ও সামাজিক মিলনস্থলে পরিণত হয়, যা সাতক্ষীরা জেলার পাশাপাশি অন্যান্য জেলা থেকেও মানুষকে আকর্ষণ করে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরার ৬০৯ ভোটকেন্দ্র এলাকা ধূমপানমুক্ত রাখার নির্দেশনা
  • বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
  • সাতক্ষীরায় ঘেরে টমেটো তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
  • মঠবাড়িয়ায় অস্ত্র ও মাদকসহ আটক ৩
  • নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
  • মির্জাগঞ্জে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
  • যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত
  • Copy link
    URL has been copied successfully!